মূল অংশে যান
+৮৮০ ১৭২১ ০০৫৩৩৫ শনি–বৃহস্পতি, সকাল ৯টা – রাত ৮টা তুরাগ, উত্তরা, ঢাকা
English
আইনি

গোপনীয়তা নীতি

এই পেজে লেখা আছে — এই ওয়েবসাইট ব্যবহার করলে পারফেক্ট আর্ট আপনার কোন তথ্য নেয়, কেন নেয়, আর কতদিন রাখে।

কী কী তথ্য নিই

আপনি যখন কোটেশন, সার্ভিস রিকোয়েস্ট বা বার্তা পাঠান, তখন ফর্মে আপনি যা লেখেন সেটুকুই আমাদের কাছে আসে — নাম, ফোন নম্বর, আর প্রযোজ্য হলে ফ্যাক্টরি বা বুটিকের নাম, এলাকা, ইমেইল এবং আপনি কী ধরনের কাজ করেন তার বিবরণ। এর বাইরে কিছু চাই না, আর এই সাইটের কোনো ফর্মেই পেমেন্টের তথ্য নেওয়া হয় না।

সার্ভারে সাধারণ ওয়েব লগও থাকে — কোন পেজ চাওয়া হয়েছে, কখন, আর কোন নেটওয়ার্ক ঠিকানা থেকে। যেকোনো ওয়েব সার্ভারেই এটা থাকে।

কেন নিই

আপনাকে উত্তর দেওয়ার জন্য। কোটেশন দিতে হলে কল করার নম্বর লাগে, দাম বলতে হলে হেড সংখ্যা লাগে, আর মেশিন মেলাতে হলে কাপড়ের ধরন জানা লাগে। সার্ভিসের ক্ষেত্রে সঠিক ইঞ্জিনিয়ার পাঠাতে যতটুকু দরকার। আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি বা ভাড়া দিই না, আর যিনি শুধু দাম জানতে চেয়েছেন তাঁকে মার্কেটিং মেসেজ পাঠাই না।

কতদিন রাখি

কোটেশন ও সার্ভিসের রেকর্ড মেশিনের সম্পর্ক যতদিন থাকে ততদিন রাখা হয় — কারণ কয়েক বছর পরেও ওয়ারেন্টির দাবি এলে সেটি মূল বিক্রির সঙ্গে মেলানো লাগে। আপনার কোনো মেশিন আমাদের ওয়ারেন্টির আওতায় না থাকলে এবং আপনি চাইলে, জানালে আমরা তথ্য মুছে দেব।

আর কে দেখে

শুধু পারফেক্ট আর্টের লোকজন। সাইট চালাতে দুটি বাইরের সেবা যুক্ত — হোস্টিং প্রোভাইডার তথ্য রাখে, আর এই পেজগুলোর ফন্ট Google Fonts থেকে আসতে পারে। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেটওয়ার্ক এই সাইটে বসানো নেই।

কুকি

এই সাইট দুটি কুকি রাখে। একটি মনে রাখে আপনি ইংরেজি না বাংলায় পড়ছেন। আরেকটি সেশন কুকি, যা অন্য কোনো ওয়েবসাইট আপনার নামে ফর্ম জমা দেওয়া থেকে ঠেকায়। কোনোটিই আপনাকে অন্য সাইটে অনুসরণ করে না।

যোগাযোগ

এ বিষয়ে প্রশ্ন থাকলে, বা তথ্য মুছে ফেলতে বললে, আমাদের যোগাযোগ পেজের ফোন নম্বর ও ইমেইলে জানান।